বরাক তরঙ্গ, ৩ জুন : বিধায়ক অখিল গগৈয়ের মা প্রিয়দা গগৈ আর নেই। বুধবার সকাল ৬টা ২০ মিনিটে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৯৬ বছর। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
এ দিন সকালে গুয়াহাটিতে তাঁর মৃত্যু হয়। তাঁর মরদেহ যোরহাট জেলার চেলেংহাটস্থিত নিজ বাসভবনে নিয়ে যাওয়া হবে। সেখানেই তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হবে। প্রিয়দা গগৈয়ের প্রয়াণে পরিবার-পরিজন, আত্মীয়স্বজন, শুভানুধ্যায়ীসহ বিভিন্ন মহলে গভীর শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে। তাঁর আত্মার সদগতি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বহু মানুষ।



