মিজোরামে ৯ কোটির মাদক সহ গ্রেপ্তার অসমের তিন

Spread the news

বরাক তরঙ্গ, ১ জুন : মিজোরামের সাইতুয়েল জেলায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। সাইতুয়েল জেলা নির্বাহী বাহিনীর (DEF) বিশেষ দল ৬.৬৮৩ কেজি মরফিন এবং ১২ গ্রাম হেরোইনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার সন্দেহের ভিত্তিতে মণিপুর থেকে আইজলগামী একটি ট্রাক (AS 01 JC-9512) কাইফাং গ্রামের কাছে আটক করা হয়। ট্রাকের চালক ছিলেন রাজু গিরি (৩২)। তল্লাশির সময় চালকের আসনের পাশের বিশেষভাবে তৈরি একটি গোপন চেম্বার থেকে ১৩টি প্যাকেটে রাখা ৬.৬৮৩ কেজি মরফিন উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৬ কোটি ৬৮ লাখ ৩০ হাজার টাকা। এছাড়াও ১২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে, যার মূল্য প্রায় ২ লাখ ৪০ হাজার টাকা।

এই ঘটনায় অসমের কার্বি আংলং জেলার বোকাজান এলাকার রাজু গিরি (৩২), নগাঁও জেলার মিসামারি নূতুন বাজারের কর্ণমণি দাস (২৬) এবং কামরূপ মেট্রো জেলার লাল গণেশ বনিকপাড়ার গণেশ দাস (৪০)-কে গ্রেপ্তার করা হয়েছে। সাইতুয়েল পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করেছে এবং এ ঘটনায় একটি মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *