পঞ্চায়েত কাপ ফুটবলে জয়ী  রাজগোবিন্দপুর

Spread the news

বরাক তরঙ্গ, ১ জুন : ভাগাবাজার গ্রাম পঞ্চায়েতের উদ্দ্যোগে আয়োজিত পঞ্চায়েত কাপ ২০২৬ নকআউট ফুটবল টুর্নামেন্টে  চমক দেখালো রাজগোবিন্দপুর এফসি। ৪-১ গোলের ব্যবধানে শক্তিশালী রংমাই এফসিকে হারিয়ে পরবর্তী রাউন্ডে জায়গা করে নিয়েছে রাজগোবিন্দপুর এফসি। সোমবার রাজঘাট রাজিব গান্ধি স্পোর্টস কমপ্লেক্স খেলার মাঠে প্রথম রাউণ্ডের অন্তিম খেলায় মুখোমুখি হয় রাজগোবিন্দপুর এফসি ও রংমাই এফসি। কয়েক হাজার দর্শকের উপস্থিতিতে আক্রমণ প্রতি আক্রমণে খেলা জমে উঠে। ম্যাচের প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে থাকে রাজগোবিন্দপুর এফসি। দ্বিতীয়ার্ধের খেলার শুরুতেই একটি আকর্ষনীয় গোল করে রাজগোবিন্দপুর। পরে পেনাল্টির সুযোগ পেয়েও কাজে লাগাতে পারে নি রংমাই এফসি।

এদিকে, রাজগোবিন্দপুর এফসি একটি পেনাল্টির সুযোগ পেয়ে গোলের সংখ্যা চতুর্থে পৌঁছায় দল। অবশেষে ৪-১ গোলের ব্যবধানে দ্বিতীয় রাউন্ডের ছাড়পত্র আদায় করে মাঠ ছাড়ে রাজগোবিন্দপুর এফসি। এদিন সেরা খেলোয়াড় নির্বাচিত হন রাজগোবিন্দপুর এফসি দলের গোলরক্ষক বেঙ্গা জুয়ালা। তাঁর হাতে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেন চান্নিঘাট জিপি সভানেত্রীর প্রতিনিধি দিলীপকুমার রায়, বিশিষ্ট ব্যবসায়ী রুহুল আলম বড়ভূইয়া, পিম্পি বড়ভূইয়া। মঙ্গলবার খেলা নেই। বুধবার দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যাচে মাঠে নামবে মারিয়া এফসি বনাম জয়ধনপুর এফসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *