খোঁজের ফুটবলে জহিরুলের জোড়া গোলে সেমিতে বাগপুর

Spread the news

শামিম বড়ভূইয়া, সোনাই।
বরাক তরঙ্গ, ১ জুন : জহিরুল হোসেন লস্করের জোড়া গোলে খোঁজের ফুটবল টুর্নামেন্টের সেমি ফাইনালে স্থান করে নিল বাগপুর এফসি। সোমবার সোনাই এনজি এইচএস স্কুল মাঠে আয়োজিত পরেশচন্দ্র দত্ত ও জ্যোৎস্না দত্ত স্মৃতি প্রাইজমানি অনূর্ধ্ব-১৯ ফুটবল টুর্নামেন্টে মাছখাল এফসি-কে ২-১ গোলে হারায় তারা।

হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচ প্রথমার্ধ্ব গোলশূন্য অবস্থায় শেষ হয়। দ্বিতীয়ার্ধ্বে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন বাগপুর এফসির জহিরুল হোসেন লস্কর। তিনি দুটি গুরুত্বপূর্ণ গোল করে দলকে এগিয়ে নিয়ে যান এবং জয়ের ভিত গড়ে দেন। মাছখাল এফসি শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে যায় এবং একটি গোল শোধ করতেও সক্ষম হয়। তবে তা ব্যবধান কমানো ছাড়া আর কোনও কাজে আসেনি। শেষ পর্যন্ত ২-১ গোলের জয়ে সেমিফাইনালে নিজেদের স্থান নিশ্চিত করে বাগপুর এফসি। এ দিন ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার পান জহিরুল হোসেন লস্কর। তাঁর হাতে পুরস্কার তুলে দেন রামকৃষ্ণ নাথ, সুবিনয় দাস, আব্দুল মতিন এবং খালেদ হোসেন মজুমদার।

ম্যাচ পরিচালনা করেন শঙ্কর ভট্টাচার্য, রকিব হোসেন, আবু আব্বাস এবং আব্দুল জলিল। আগামীকাল মঙ্গলবার প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। মুখোমুখি হবে ভূবনখাল খাসি ইয়ুথ ক্লাব বনাম স্বাধীনবাজার এফসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *