নলবাড়ি কাণ্ড : পুলিশের এনকাউন্টারে আহত আসিফ খান ওরফে রোজের মৃত্যু

Spread the news

বরাক তরঙ্গ, ১ জুন : পুলিশের এনকাউন্টারে আহত আসিফ খান ওরফে রোজের মৃত্যু হয়েছে। এনকাউন্টারের পর গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল, কিন্তু পথেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।

উল্লেখ্য, মুকালমুয়া চর এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় আসিফ খান ওরফে রোজ আহত হয়েছিল। পুলিশের গুলিতে সে গুরুতর জখম হয়। পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়ার উদ্যোগ নেওয়া হলেও শেষ পর্যন্ত তার মৃত্যু হয়। পুলিশ ঘটনার তদন্ত অব্যাহত রেখেছে জানা গেছে, মুকালমুয়া চর এলাকায় আত্মগোপন করে ছিল রোজ আলি। দীর্ঘদিন ধরে তাকে খুঁজতে অভিযান চালিয়ে আসছিল পুলিশ।

পুলিশ সূত্রে খবর, অভিযানের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে রোজ আলি। সেই সময় পুলিশ তার পায়ের দিকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে আহত হয় রোজ আলি। পরে তাকে উদ্ধার করে নলবাড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। রোজ আলির গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি নলবাড়ি পুলিশ নিশ্চিত করেছে।

উল্লেখ্য, রবিবার সন্ধ্যায় নলবাড়ির গঙ্গাপুর এলাকায় প্রকাশ্য রাস্তায় ধারালো অস্ত্র দিয়ে মাধুর্য বর্মন ও মৃদুমুদ্রা ডেকাকে হামলা চালায় দুই দুর্বৃত্ত। সামতার বাসিন্দা মাধুর্য তার মামার বাড়ি গঙ্গাপুরে এসেছিল। বোন মৃদুমুদ্রাকে সঙ্গে নিয়ে স্কুটিতে করে বই কিনতে নলবাড়ি শহরে গিয়েছিল সে। ফেরার পথে গঙ্গাপুর সেতুর উপর তাদের পথরোধ করে একদল দুর্বৃত্ত। অভিযোগ, দুর্বৃত্তরা তরুণীকে অপহরণের চেষ্টা করলে বাধা দিতে গেলে মাধুর্যের উপর ধারাবাহিকভাবে হামলা চালানো হয়। পাশাপাশি তরুণীকেও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে দুই দুর্বৃত্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। মৃত্যু ঘটে মাধুর্য বর্মনের। এই ঘটনাকে কেন্দ্র করে সমগ্র এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *