ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ৩১ মে : শিলচর জেলা ক্রীড়া সংস্থার দু’দিনের ক্যারম প্রতিযোগিতা শেষ হল। রবিবার সংস্থার ক্রিকেট প্যাভিলিয়নে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের অন্তিম দিনের দুটি বিভাগেই বাজিমাত করে বেঙ্গল বয়েজ ক্লাব (বিবিসি)। ডাবলসে চ্যাম্পিয়নের খেতাব জিতে নেয় বিবিসি-র জুটি প্রসেনজিৎ পাল ও অভিজিৎ সিংহ। রানার্স হন মেঘদূত ক্লাবের সজল চক্রবর্তী ও কৃষ্ণমোহন জুটি। ১৯-৩, ২৪-১১ পয়েন্টে।
এদিকে, প্রতিযোগিতার সিঙ্গেলস ইভেন্টে চ্যাম্পিয়ন ও রানার্সের দুটি খেতাবই নিজেদের মধ্যে বাটোয়ারা করে নেন বিবিসি-র প্রসেনজিৎ পাল ও অভিজিৎ সিংহ। চ্যাম্পিয়ন হন প্রসেনজিৎ এবং রানার্স হন অভিজিৎ। উল্লেখ্য, প্রতিযোগিতায় অংশ নেয় পোস্টাল রিক্রিয়েশন ক্লাবও।



