বেরেঙ্গায় ঈদগাহে সংবর্ধিত আমিনুল হক, আবেগঘন বার্তা

Spread the news

বরাক তরঙ্গ, ২৮ মে : ঈদ-উল আযহা উপলক্ষে বেরেঙ্গা ঈদগাহ ময়দানে বেরেঙ্গা ঈদগাহ কমিটির উদ্যোগে আয়োজিত এক সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে আবেগঘন প্রতিক্রিয়া ব্যক্ত করেন বিধায়ক আমিনুল হক লস্কর। তিনি বলেন, নির্বাচনের আগে পবিত্র ঈদ-উল ফিতরের দিন এই ঈদগাহ ময়দান থেকেই গ্রামের সন্তান হিসেবে তিনি বেরেঙ্গাবাসীর কাছে আশীর্বাদ ও সমর্থন চেয়েছিলেন। গ্রামের মানুষের অকুণ্ঠ ভালোবাসা ও বিপুল সমর্থনের ফলেই তিনি বিজয় অর্জন করতে সক্ষম হন। পবিত্র ঈদ-উল আজহার দিনে একই ময়দানে আপনজনদের সঙ্গে ঈদের নামাজ আদায় এবং সংবর্ধনা সভায় অংশ নিতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত ও আবেগাপ্লুত বলে জানান। তিনি একে নিজের জীবনের বিশেষ অনুভূতির মুহূর্ত বলেও উল্লেখ করেন।

এদিন উষ্ণ সংবর্ধনার জন্য বরেঙ্গা ঈদগাহ কমিটির সকল সদস্যের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। পাশাপাশি পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ঈদের পবিত্রতা, ত্যাগ, শান্তি ও সম্প্রীতির বার্তা সবার জীবনে সুখ, সমৃদ্ধি ও ভ্রাতৃত্বের বন্ধন বয়ে আনুক। শেষে তিনি সকলকে ঈদ মোবারক জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *