বিরোধী দলনেতার নাম ঘোষণা কংগ্রেসের

Spread the news

বরাক তরঙ্গ, ২৫ মে : জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে কংগ্রেস ঘোষণা করল বিরোধী দলনেতার নাম। বীরসিং-জারুয়ার বিধায়ক ওয়াজেদ আলি চৌধুরীকে কংগ্রেসের বিধায়ক দলনেতা হিসেবে মনোনীত করা হয়েছে।

অন্যদিকে, কংগ্রেসের বিধায়ক দলের উপ-দলনেতা হবেন নাওবৈচা কেন্দ্রের বিধায়ক ডাঃ জয়প্রকাশ দাস। উল্লেখ্য, নাওবৈচা কেন্দ্র থেকে প্রথমবারের মতো বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন ডাঃ জয়প্রকাশ দাস।

প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার ২১ দিন পরেও কংগ্রেস বিধায়ক দলনেতার নাম ঘোষণা করতে পারেনি। অবশেষে আজ সমস্ত জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে কংগ্রেস আনুষ্ঠানিকভাবে বিধায়ক দলনেতার নাম ঘোষণা করল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *