পাথারকান্দিতে ফের পুলিশের বড় সাফল্য, উদ্ধার ২৫ লক্ষ টাকার ইয়াবা

Spread the news

মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ২৫ মে : মাদক বিরোধী অভিযানে ফের বড় সাফল্য পেল পাথারকান্দি থানার পুলিশ। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ২৫ লক্ষ টাকা মূল্যের ৬ হাজার পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে গ্রেফতার করা হয়েছে দুই যুবককে। রবিবার সন্ধ্যায় পাথারকান্দি থানাধীন আছিমগঞ্জ এলাকায় এই অভিযান চালানো হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ওসি মানস জ্যোতি বড়োর নেতৃত্বে একটি বিশেষ দল এলাকায় নাকা তল্লাশি চালাচ্ছিল। সেই সময় AS 10 H 9618 নম্বরের একটি সন্দেহভাজন স্কুটি দ্রুত গতিতে এলাকা অতিক্রম করার চেষ্টা করলে পুলিশ থামার সংকেত দেয়। কিন্তু চালক পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া শুরু করে। কয়েক কিলোমিটার ধাওয়ার পর পাথারকান্দি বাইপাস সড়কে স্কুটিটি আটক করা হয়।

তল্লাশি চালিয়ে স্কুটির ভিতর থেকে উদ্ধার হয় ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট। ঘটনাস্থল থেকেই সামিম উদ্দিন ও বদরুল হুসেন নামে দুই যুবককে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, ধৃতদের বিরুদ্ধে NDPS আইনে মামলা রুজু করা হয়েছে। প্রাথমিক তদন্তে অনুমান, তারা দীর্ঘদিন ধরে মাদক পাচার চক্রের সঙ্গে জড়িত। এই চক্রের সঙ্গে আর কারা যুক্ত রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *