
বরাক তরঙ্গ, ১৯ মে : নগাঁওয়ের ASTC সংলগ্ন সেতুতে থেকে মরণঝাঁপ এক দশম শ্রেণির ছাত্রীর। জানা গেছে, সেতু থেকে কলং নদীতে ঝাঁপ দেয় কিশোরীটি। মৃত ছাত্রীর নাম খুশি ঘোষ। সে নগাঁও সরকারি বালিকা উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিল।
প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, ঘরোয়া অশান্তির জেরেই খুশি এই চরম সিদ্ধান্ত নিয়েছে।
ঘটনার পর স্থানীয়রা তড়িঘড়ি করে তাকে উদ্ধার করে চিকিৎসালয়ে নিয়ে যান। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক ছাত্রীটিকে মৃত ঘোষণা করেন।
এই হৃদয়বিদারক ঘটনায় সমগ্র এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। পরিবার-পরিজন ও বিদ্যালয়ের সহপাঠীদের মধ্যেও গভীর শোকের পরিবেশ বিরাজ করছে।



