বরাক তরঙ্গ, ১৮ মে : মিজোরামের সেরছিপে স্কুটার থেকে পড়ে এক ৭০ বছর বয়সী বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত বৃদ্ধার নাম পি লালনুন্তলুয়াঙ্গি ওরফে পি ত্লুয়াঙ্গি (৭০)। তিনি প্রয়াত রালদোকুঙ্গার স্ত্রী এবং নিউ সেরছিপ কিকাউন এলাকার বাসিন্দা ছিলেন। একাই বসবাস করতেন তিনি।
জানা গেছে, সোমবার ‘১০০ দিনের কাজ’ (MGNREGS)-এর মজুরি তুলতে বেরিয়েছিলেন পি ত্লুয়াঙ্গি। প্রতিবেশী এক ব্যক্তি তাঁকে স্কুটারে করে নিয়ে যাচ্ছিলেন। দুপুর প্রায় ২টার সময় গভর্নমেন্ট সেরছিপ কলেজের কাছে চলন্ত স্কুটার থেকে পড়ে যান তিনি। পরে বিকেল প্রায় ৪টার দিকে তাঁর মৃত্যু হয় বলে খবর পাওয়া যায়।
মৃতদেহ বর্তমানে আইজলের ত্লাংনুয়াম এলাকায় তাঁর সন্তানদের কাছে নিয়ে যাওয়া হয়েছে।



