চিরুকান্দির মাঠ থেকে অজ্ঞাতপরিচয় যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

Spread the news

রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ১৮ মে : শিলচরের চিরুকান্দি অঞ্চলে একটি মাঠ থেকে রক্তাক্ত অবস্থায় এক অজ্ঞাতপরিচয় যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকাজুড়ে। সোমবার দুপুরে স্থানীয় বাসিন্দারা মাঠে মৃতদেহটি পড়ে থাকতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন এবং সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় তারাপুর আউটপোস্টে।

খবর পেয়ে তারাপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়। মৃতদেহের শরীরে রক্তাক্ত চিহ্ন থাকায় ঘটনাটি ঘিরে রহস্য দানা বেঁধেছে।

এটি হত্যা নাকি আত্মহত্যার ঘটনা, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে খবর লেখা পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি। পুলিশের পক্ষ থেকে পরিচয় শনাক্তের চেষ্টা চালানো হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *