নিপ্পু লস্কর, সোনাই।
বরাক তরঙ্গ, ১৭ মে : জনজোয়ারের চিত্র দেখা গেল। বাসকান্দি ব্লক এলাকায় বিজয় মিছিলের পর এবার রবিবার সোনাই ব্লক এলাকাজুড়ে বিশাল বিজয় মিছিল করেন তিনি। উত্তর কৃষ্ণপুরের আউলিয়া মসজিদ প্রাঙ্গণ থেকে বিজয় মিছিলের সূচনা হয়। পুষ্পবৃষ্টির মাধ্যমে মিছিলের সূচনা করা হয়। শত শত বাইক ও বিভিন্ন যানবাহনের অংশগ্রহণে গোটা এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।
বিজয় মিছিলটি কৃষ্ণপুর থেকে শুরু হয়ে সোনাবাড়িঘাট, ধনেহরি, সোনাই বাজার, আমজুরঘাট, নতুন রামনগর, স্বাধীন বাজার, কচুদরম, দিদারখোশ, হাতিখাল, কাজিডহর ও সোনাবাড়িঘাট হয়ে দক্ষিণ কৃষ্ণপুরে গিয়ে শেষ হয়।

মিছিলে বিভিন্ন স্থানে সাধারণ মানুষ, নারী-পুরুষ ও কচিকাঁচারা ফুলের মালা, উত্তরীয় এবং পুষ্পার্ঘ্য অর্পণ করে বিধায়ক আমিনুল হক লস্করকে সংবর্ধনা জানান।
এদিন বক্তব্য রাখতে গিয়ে আমিনুল হক লস্কর বলেন, “এবার সোনাইয়ের নির্বাচন ছিল আমজনতা বনাম নেতাদের লড়াই। এই জয়ে রিকশাচালক, ঠেলাগাড়ি চালক, দিনমজুরসহ সাধারণ মানুষেরই বিজয় হয়েছে।”



