বাইক ও স্কুটির মুখোমুখি সংঘর্ষে যুবতীর মৃত্যু

Spread the news

বরাক তরঙ্গ, ১৫ মে : মিজোরামের আইজল শহরের চানমারি ভেঙ এলাকায় বাইক ও স্কুটির সংঘর্ষে এক যুবতীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার এই দুর্ঘটনা সংঘটিত হয় বলে জানা গেছে। দুর্ঘটনায় স্কুটির পেছনে থাকা জোনুনতলুয়াঙ্গি (২৩) নামের এক যুবতী ঘটনাস্থলেই প্রাণ হারান। তিনি থিংসুলথলিয়াহ এলাকার বাসিন্দা এবং বর্তমানে চানমারি ওয়েস্টের স্যামুয়েল হোস্টেলে বসবাস করছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য আইজল সিভিল হাসপাতালে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *