ঝড়ে তছনছ চড়াইদেউর মথুরাপুর

Spread the news

বরাক তরঙ্গ, ১১ মে : চড়াইদেউ জেলার মথুরাপুরে রাতভর তাণ্ডব চালাল প্রবল ঝড়-বৃষ্টি। আচমকা হওয়া বিধ্বংসী ঝড়ে বহু বাড়িঘর ও বিভিন্ন প্রতিষ্ঠান ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। একাধিক বাড়ির টিনের চাল উড়ে যাওয়ায় আতঙ্ক ছড়ায় এলাকাজুড়ে।

ঝড়ের তাণ্ডবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মথুরাপুর আমগুড়ি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়ের টিনের চাল উড়ে যাওয়ার পাশাপাশি নথিপত্র ও বহু প্রয়োজনীয় সামগ্রী নষ্ট হয়ে যায়। ফলে সোমবার বিদ্যালয়ে পাঠদান সম্পূর্ণরূপে ব্যাহত হয়।

এছাড়াও ঝড়ের দাপটে বহু বড় বড় গাছ উপড়ে পড়ে বিস্তর ক্ষয়ক্ষতি হয়েছে। বাঁশ ও সুপারি গাছ ভেঙে বাড়ির উপর পড়ায় একাধিক পরিবারের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিভিন্ন স্থানে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ায় বিদ্যুৎ পরিষেবাও ব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *