এরালিগুলের দীনদয়াল কলেজে বিশ্ব রেডক্রস দিবস উদযাপন

Spread the news

জনসংযোগ, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ৮ মে : মানবতা, সামাজিক দায়বদ্ধতা ও পরিবেশ সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে শ্রীভূমি জেলার এরালিগুলের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় আদর্শ মহাবিদ্যালয়ে শুক্রবার বিশ্ব রেডক্রস দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে মহাবিদ্যালয়ে ছাত্রছাত্রী ও শিক্ষকদের অংশগ্রহণে বিভিন্ন তাৎপর্যপূর্ণ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানের সূচনায় মহাবিদ্যালয় প্রাঙ্গণে এক পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়। এতে ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা এবং স্বেচ্ছাসেবীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তোলার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধিই ছিল এই কর্মসূচির মূল উদ্দেশ্য। পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং টেকসই জীবনযাপনের গুরুত্ব তুলে ধরতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল জেলা স্তরের একটি ই-ক্যুইজ প্রতিযোগিতা। জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা উৎসাহের সঙ্গে এই অনলাইন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। রেডক্রস আন্দোলনের ইতিহাস, নীতি ও মানবিক কার্যক্রমের পাশাপাশি সাধারণ জ্ঞানভিত্তিক বিভিন্ন প্রশ্ন এই প্রতিযোগিতায় অন্তর্ভুক্ত ছিল। ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা ও স্বেচ্ছাসেবীদের সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়ে সমগ্র অনুষ্ঠানটি সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *