বরাক তরঙ্গ, ৭ মে : কাটিগড়া-বদরপুর সংযোগকারী গ্যামন সেতু থেকে বৃহস্পতিবার বিকেলে এক মহিলা বরাক নদীতে ঝাঁপ দেন বলে চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনাটি দেখতে পেয়ে স্থানীয় মানুষজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
জানা গেছে, ওই মহিলা সেতু থেকে নদীতে ঝাঁপ দেওয়ার পর নদীতে মাছ ধরতে থাকা কয়েকজন জেলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় তাঁকে নদী থেকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়।
উদ্ধারের পর মহিলাকে প্রাথমিক চিকিৎসার জন্য নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে। তবে কী কারণে তিনি এই পদক্ষেপ নেন, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।



