উত্তপ্ত হরমুজ প্রণালী! ট্রাম্পের ‘প্রজেক্ট ফ্রিডম’ রুখল ইরান?

Spread the news

৬ মে : দ্বিতীয় দফার যুদ্ধবিরতি চললেও মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ ফের তুঙ্গে। হরমুজ প্রণালীর (Strait of Hormuz) দখল এবং তা জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত করাকে কেন্দ্র করে সরাসরি সংঘাতের মুখে দাঁড়িয়ে আমেরিকা ও ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত নতুন অভিযান ‘প্রজেক্ট ফ্রিডম’ (Project Freedom)-কে কেন্দ্র করেই শুরু হয়েছে এই নতুন অস্থিরতা।

সোমবার থেকে শুরু হওয়া এই অভিযানে মার্কিন বাহিনী দাবি করেছে যে, তারা হরমুজ প্রণালী ইরানীয় নিয়ন্ত্রণ মুক্ত করে পুনরায় খুলে দিতে সক্ষম হয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযান চলাকালীন ইরান বাধা দেওয়ার চেষ্টা করলে পালটা হামলা চালায় আমেরিকা। এই হামলায় ইরানের ছ’টি ‘গানার বোট’, বেশ কিছু ক্ষেপণাস্ত্র এবং একাধিক ড্রোন ধ্বংস করা হয়েছে বলে ওয়াশিংটন দাবি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *