এক্সিট পোল নয়, চূড়ান্ত ফলাফল অসম নির্বাচনের প্রাকমুহূর্তে দীপক শর্মার পোস্ট ঘিরে তুমুল আলোড়ন

Spread the news

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২ মে : অসম বিধানসভা নির্বাচনের ভোট গণনার প্রাকমুহূর্তে যখন রাজ্যজুড়ে উত্তেজনা তুঙ্গে, তখন এক ভাইরাল সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে রাজনৈতিক মহলে তীব্র চর্চা শুরু হয়েছে। পোস্টটির লেখক অসমের বিশিষ্ট সাংবাদিক ও আইনজীবী দীপক শর্মা। রাজ্যের বিভিন্ন সংবাদমাধ্যম ও সংস্থা একের পর এক এক্সিট পোল প্রকাশ করে শাসক দল বিজেপি ও বিরোধী কংগ্রেস জোটের সম্ভাব্য ফলাফল নিয়ে জল্পনা তৈরি করছে। ঠিক এই সময়েই দীপক শর্মার একটি সংক্ষিপ্ত কিন্তু তাৎপর্যপূর্ণ মন্তব্য।তবে তাঁর এই ‘ফাইনাল রেজাল্ট’ কোনও নির্দিষ্ট দলের জয়-পরাজয়ের পূর্বাভাস নয়। বরং সমাজ ও রাজনৈতিক ব্যবস্থার এক ব্যঙ্গাত্মক ও বাস্তব চিত্র তুলে ধরেছেন তিনি।এক্সিট পোল নয়, ‘চূড়ান্ত ফলাফল’ দীপক শর্মার এক  পোস্ট ঘিরে তুমুল ঝড় উঠেছে নেটপাড়ায়।

অসম বিধানসভা নির্বাচনের শেষ ভোট গণনার প্রাকমুহূর্তে যখন গোটা রাজ্যজুড়ে উত্তেজনা তুঙ্গে, তখন রাজনৈতিক মহলে একের পর এক এক্সিট পোলের হিসেব-নিকাশ প্রকাশ্যে আসছে। বিভিন্ন সংস্থা ও সংবাদ চ্যানেল তাদের নিজস্ব সমীক্ষা অনুযায়ী কে সরকার গড়তে চলেছে শাসক দল বিজেপি নাকি বিরোধী দল কংগ্রেস তা নিয়ে জোর জল্পনা চলছে। পাশাপাশি, কতটি আসন কোন দল পেতে পারে, তা নিয়েও চলছে বিস্তর আলোচনা ও বিশ্লেষণ। এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মাঝেই নতুন করে আলোড়ন তুলেছেন অসমের এক বিশিষ্ট সাংবাদিক দীপক শর্মা। তাঁর একটি সোশ্যাল মিডিয়া পোস্ট মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে পড়ে এবং তা ঘিরে শুরু হয় ব্যাপক চর্চা ও বিতর্ক।পোস্টটিতে দীপক শর্মা স্পষ্ট ভাষায় দাবি করেছেন এটি কোনো এক্সিট পোল নয়, বরং চূড়ান্ত ফলাফল। এই এক বাক্যই যেন রাজনৈতিক অঙ্গনে ঝড় তোলে। যখন একদিকে বিভিন্ন এক্সিট পোল ভিন্ন ভিন্ন ফলাফলের ইঙ্গিত দিচ্ছে, তখন শর্মার এই দৃঢ় মন্তব্য অনেকের মনেই কৌতূহল ও প্রশ্নের জন্ম দিয়েছে।

তাঁর এই ‘ফাইনাল রেজাল্ট’ আসলে কোনও রাজনৈতিক দলের জয়-পরাজয়ের হিসাব নয়, বরং সমাজ ও ব্যবস্থার এক তীক্ষ্ণ বাস্তব চিত্র। কি রয়েছে এই Final Result -এ? দীপক শর্মা তাঁর পোস্টে ব্যঙ্গাত্মক অথচ গভীর অর্থবহভাবে তুলে ধরেছেন কিছু সম্ভাব্য বাস্তবতা। ১২৬ জন বিধায়ক নির্বাচিত হবেন এবং দিসপুরে অবস্থান করবেন, ধনীরা আরও ধনী হবেন, আর গরিবদের অবস্থা আরও শোচনীয় হবে, যারা মন্ত্রী হবেন, তারা “ভগবানের মতো” আচরণ করবেন, মন্ত্রীদের ঘনিষ্ঠরা ঠিকাদারি কাজ পেয়ে বিলাসবহুল জীবনযাপন করবেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম উচ্চই থাকবে,শিক্ষাক্ষেত্রে বৈষম্য বজায় থাকবে অর্থ থাকলে ভালো শিক্ষা, না থাকলে সীমিত সুযোগ, স্বাস্থ্য পরিষেবাতেও একই চিত্র টাকা থাকলে উন্নত চিকিৎসা, না থাকলে অনিশ্চিত জীবন, অধিকাংশ যুবক-যুবতী বেকারই থেকে যাবে, এবং ১২৬ জন বিধায়ক সরকারি গাড়ি ও নানা সুযোগ-সুবিধা ভোগ করবেন। এই পয়েন্টগুলির মাধ্যমে তিনি এক ধরনের সামাজিক ব্যঙ্গের আকারে বাস্তব সমস্যাগুলিকে সামনে এনেছেন। এই পোস্ট প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যম ও রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

একাংশের মতে, এটি একজন অভিজ্ঞ সাংবাদিকের সাহসী ও বাস্তবসম্মত বিশ্লেষণ, যা সমাজের প্রকৃত চিত্র তুলে ধরে।অন্যদিকে, সমালোচকরা বলছেন এটি কেবল ব্যক্তিগত মতামত, এবং ফাইনাল রেজাল্ট শব্দবন্ধ ব্যবহার করে বিভ্রান্তি তৈরি করা হতে পারে।ভোট গণনার আগে এমন একটি পোস্ট স্বাভাবিকভাবেই রাজনৈতিক উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে। বিশ্লেষকদের মতে, এটি শুধু একটি মন্তব্য নয়, বরং বর্তমান গণতান্ত্রিক ব্যবস্থার উপর এক গভীর প্রশ্নচিহ্ন।এখন দেখার বিষয়, প্রকৃত ফলাফল কতটা মেলে এই ব্যঙ্গাত্মক “ফাইনাল রেজাল্ট এর সঙ্গে।পোস্টের শেষ লাইনে থাকা জয়তু গণতন্ত্র শব্দবন্ধটি বিশেষভাবে মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে। এটি কি গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা, নাকি তীব্র ব্যঙ্গ তা নিয়েই চলছে জোর আলোচনা। ৪ মে এর পর অসমে সরকার যেই গঠন করুক না কেন, দীপক শর্মার এই পোস্ট একটি বিষয় স্পষ্ট করেছে নির্বাচনের ফলাফল যতই গুরুত্বপূর্ণ হোক, সাধারণ মানুষের জীবনযাত্রার বাস্তব চ্যালেঞ্জগুলো এখনও অমীমাংসিত তারই ইঙ্গিত বহন করে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। একাংশের মতে, এটি একজন অভিজ্ঞ সাংবাদিকের বাস্তবসম্মত ও সাহসী বিশ্লেষণ, যা বর্তমান পরিস্থিতির নির্যাস তুলে ধরেছে।

অন্যদিকে, সমালোচকদের একাংশ এটিকে শুধুমাত্র ব্যক্তিগত মতামত বলেই উড়িয়ে দিচ্ছেন। তাঁদের বক্তব্য, চূড়ান্ত ফলাফল ঘোষণা হওয়ার আগে এ ধরনের দাবি বিভ্রান্তি তৈরি করতে পারে।নির্বাচনের ফল প্রকাশের আগের এই সংবেদনশীল সময়ে এমন একটি মন্তব্য স্বাভাবিকভাবেই রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে। বিভিন্ন রাজনৈতিক দল ও বিশ্লেষকরাও বিষয়টি গভীরভাবে বিশ্লেষণ করছেন।বিশেষজ্ঞদের মতে, ভোটের ফলাফল যাই হোক না কেন, এই পোস্টটি সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যাগুলোর দিকেই আলোকপাত করেছে। পোস্টের শেষের “জয়তু গণতন্ত্র”  শব্দবন্ধটি নিয়েও চলছে তর্ক এটি কি শ্রদ্ধা না ব্যঙ্গ?এখন নজর ৪ মে-র দিকে, যখন প্রকৃত ফলাফল সামনে আসবে। তবে তার আগেই দীপক শর্মার এই পোস্ট রাজনৈতিক আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *