জনসংযোগ, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২৮ এপ্রিল : আনিপুর বাজারে সিংলা নদীর ওপর নির্মিত ফুট ব্রিজের নিচে ওই নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় ওই ফুটব্রিজ দিয়ে পথচারীদের চলাচল বন্ধ করা হয়েছে। পূর্ত বিভাগের দুল্লভছড়াস্থিত রামকৃষ্ণ নগর টেরিটোরিয়্যাল রোড সাবডিভিশনের সহকারি নির্বাহী বাস্তুকার জানিয়েছেন যে জনগণের সুরক্ষার স্বার্থে এই ফুটব্রিজ তাৎক্ষণিকভাবে বন্ধ করা হয়েছে এবং পুণরাদেশ না দেওয়া পর্যন্ত ওই সেতুর উপর দিয়ে পথচারীদের চলাচল বন্ধ থাকবে।
আনিপুর বাজারে সিংলা নদীর ফুটব্রিজ বন্ধ



