ভাইয়ের হাতে প্রাণ হারিয়েছেন জ্যেষ্ঠ ভাই, গ্রেফতার

Spread the news

বরাক তরঙ্গ, ২৪ এপ্রিল : ডিগবইয়ের লক্ষীপথার পানধোয়া গ্রামে এক চাঞ্চল্যকর ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। অভিযোগ অনুযায়ী, কনিষ্ঠ ভাইয়ের হাতে প্রাণ হারিয়েছেন জ্যেষ্ঠ ভাই বিজু গোহাঁই। জানা গেছে, পারিবারিক বিবাদের জেরে অভিযুক্ত ভাই প্ৰণবজ্যোতি গোহাঁই ধারালো দা দিয়ে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে নিজের দাদাকে।

ঘটনার পরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্তকে গ্রেফতার করে। নিহতের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

প্রাথমিক তদন্তে পুলিশ মনে করছে, দীর্ঘদিনের পারিবারিক কলহের জেরেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। তবে ঘটনার সঠিক কারণ জানতে পুলিশ আরও তদন্ত চালিয়ে যাচ্ছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *