মণিপুরে শনিবারও সরকারি-বেসরকারি কার্যালয় খোলা থাকবে

Spread the news

পিএনসি, ইম্ফল।
বরাক তরঙ্গ, ২৪ এপ্রিল : এখন থেকে মণিপুরের সমস্ত রাজ্য সরকারি অফিস শনিবার খোলা থাকবে। শুক্রবার জারি করা এক বিজ্ঞপ্তিতে রাজ্য সরকার জানিয়েছে, সাধারণ ছুটির দিন ছাড়া সরকারি অফিসসহ আধা-সরকারি প্রতিষ্ঠান ও কর্পোরেশনগুলো শনিবার খোলা থাকবে।

ESTT-1011/1/2026-GAD-GAD নম্বরের এক বিজ্ঞপ্তিতে মণিপুরের রাজ্যপাল ঘোষণা করছেন যে, সাধারণ ছুটির দিনের সঙ্গে মিল না থাকলে সমস্ত শনিবারকে অস্থায়ীভাবে কর্মদিবস হিসেবে ঘোষণা করা হলো। এই নির্দেশ সমস্ত সরকারি দফতর, স্বায়ত্তশাসিত সংস্থা/প্রতিষ্ঠান, কর্পোরেশন, সোসাইটি, বোর্ড এবং পাবলিক সেক্টর আন্ডারটেকিং-এর ক্ষেত্রে প্রযোজ্য থাকবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *