সোনারিতে অগ্নিকাণ্ডে শিশুর মৃত্যু, পুড়ে ছাই দুটি বসতঘর

Spread the news

বরাক তরঙ্গ, ২২ এপ্রিল : সোনারিতে এক হৃদয়বিদারক অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণ হারাল পাঁচ বছর বয়সী এক শিশুর। সোনারির ৭ নম্বর ওয়ার্ডের কোর্ট কলনির সামনে সংঘটিত এই ভয়াবহ অগ্নিকাণ্ডে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় দুটি বসতঘর। নিহত শিশুটির নাম রাজ সোনার।

স্থানীয় সূত্রে জানা গেছে, হঠাৎ করেই আগুনের সূত্রপাত হয় এবং অল্প সময়ের মধ্যেই তা ভয়াবহ রূপ ধারণ করে। দাহ্য সামগ্রীর কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশের ঘরেও। ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালালেও ততক্ষণে আগুন অনেকটাই ছড়িয়ে পড়ে।

এই দুর্ঘটনায় ঘরের ভেতরেই আটকে পড়ে ছোট্ট রাজ সোনার। তাকে উদ্ধার করার চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত আর বাঁচানো যায়নি। ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *