নারী শক্তি বন্ধন সংশোধনী বিল : ২৬ এপ্রিল মিছিলের ডাক বিজেপি মহিলা মোর্চার

Spread the news

বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ২২ এপ্রিল : ‘নারী শক্তি বন্ধন সংশোধনী বিল ২০২৬’ ঘিরে নিজেদের অবস্থান স্পষ্ট করতে বুধবার কাছাড় জেলা বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করল বিজেপি মহিলা মোর্চা। বৈঠকে মহিলা নেত্রীরা দাবি করেন, প্রস্তাবিত এই বিল নারীর প্রকৃত ক্ষমতায়নের পথে অন্তরায় হয়ে দাঁড়াতে পারে এবং এর ফলে নারীর অধিকার খর্ব হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে।

তাঁদের অভিযোগ, এই বিল বাস্তবে নারীদের স্বার্থ রক্ষার পরিবর্তে রাজনৈতিক উদ্দেশ্য সাধনের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হতে পারে। নেত্রীরা আরও জানান, দেশের বিভিন্ন প্রান্তে ইতিমধ্যেই এই বিলের বিরুদ্ধে অসন্তোষ বাড়ছে এবং আগামী দিনে বৃহত্তর গণআন্দোলনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। সাংবাদিক সম্মেলন থেকে স্পষ্ট বার্তা দিয়ে বলা হয়, নারীর সম্মান ও অধিকার নিয়ে কোনও আপস করা হবে না। বিলটি প্রত্যাহারের দাবিতে গণতান্ত্রিক পদ্ধতিতে দেশজুড়ে তীব্র আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তাঁরা। পাশাপাশি আগামী ২৬ এপ্রিল মিছিলের ডাকও ঘোষণা করা হয়।

এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন জেলা বিজেপির সভাপতি রূপম সাহা সহ বিজেপি মহিলা মোর্চার সদস্যারা। তাঁদের সম্মিলিত বক্তব্যে স্পষ্ট, নারী স্বার্থ রক্ষায় তারা ঐক্যবদ্ধ ও দৃঢ়প্রতিজ্ঞ। এই ইস্যুকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন করে উত্তাপ ছড়াতে শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *