দশ দিন পরও কোনও সন্ধান মেলেনি রংপুর থেকে নিখোঁজ গৃহবধূ ও শিশু সন্তানের, উৎকণ্ঠা পরিবারে

Spread the news

বরাক তরঙ্গ, ২১ এপ্রিল : শিলচর রংপুর বাজার এলাকা থেকে এক গৃহবধূ ও তাঁর আট বছরের শিশু সন্তান নিখোঁজ হওয়ার দীর্ঘ দশ দিনের বেশি সময় পেরিয়ে গেলেও তাদের কোনও খোঁজ মেলেনি। নিখোঁজ মহিলার নাম দেহন্তী ভর এবং তিনি দীপক দাসের স্ত্রী।
শিলচর রংপুর বাজার এলাকায় ভাড়া বাড়িতে বসবাসরত অবস্থায় তাঁরা নিখোঁজ হন। এঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

এ মর্মে রংপুরের বাসিন্দা পেশায় রাজমিস্ত্রি দীপক দাস রংপুর পুলিশ পোস্টে একটি নিখোঁজ ডায়েরি তথা এফআইআর দায়ের করেছেন। ঘটনার পর পুলিশ পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্তের আশ্বাস দিয়েছে। কিন্তু দীর্ঘ দিন পেরিয়ে গেলেও স্ত্রী ও সন্তানের খোঁজ খবর মেলেনি। দীপক দাস পুলিশের কাছে এফআআরে জানান,।গত ১১ এপ্ৰিল কাজ থেকে দুপুরে ঘরে ফিরে খাওয়ার জন্য এসে দেখেন স্ত্রী ও সন্তান ঘরে নেই। তারপর আশপাশের ঘরে খোঁজ খবর নেন যদিও তাদের পাওয়া যায়নি। দীপক দাস তাঁদের খোঁজে জনসাধারণের সাহায্য চেয়েছেন। যে কেউ তাদের সন্ধান পেলে +91 69002 09782  নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *