অধরচাঁদ হায়ার সেকেন্ডারি স্কুলে অনুষ্ঠিত হল পোশাক বিতরণ

Spread the news

বরাক তরঙ্গ, ২০ এপ্রিল : অধরচাঁদ হায়ার সেকেন্ডারি স্কুলে বর্ণাঢ্য আয়োজনে পোশাক বিতরণ করা হল। সোমবার বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে ছাত্রছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাদের উপস্থিতিতে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুল পরিচালন সমিতির সভাপতি শুভ্রাংশশেখর ভট্টাচার্য, সদস্য গোপাল পাল এবং ড্রেস পরিচালন সমিতির সদস্যা গৌরী দত্ত বিশ্বাস। অনুষ্ঠানের সূচনায় সমবেত সঙ্গীত পরিবেশন করা হয়, যা গোটা পরিবেশকে আরও মনোরম করে তোলে।

অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে পরিচালনা করেন বিদ্যালয়ের শিক্ষিকা শতরূপা ভট্টাচার্য। শেষে বিদ্যালয়ের অধ্যক্ষা মাধুরী বর্মন ধন্যবাদ জ্ঞাপন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *