ঝাড়গ্রামে ঝালমুড়ি খেলেন প্রধানমন্ত্রী

Spread the news

১৯ এপ্রিল : রবিবার বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে চারটি সভা করেছেন। ঝাড়গ্রামের সভা শেষে স্থানীয় এক দোকানে তিনি বাঙালির প্রিয় ঝালমুড়ি চেখে দেখেন এবং উপস্থিত সকলকে তা খাওয়ান। মোদির এই স্বাদগ্রহণকে নির্বাচনী রাজনীতির অঙ্গ হিসেবে দেখছে শাসক শিবির।

এ দিন বিকেলে ঝাড়গ্রামের জনসভা সেরে হেলিপ্যাড গ্রাউন্ডে যাওয়ার সময় কলেজ মোড়ে এক ঝালমুড়ি দোকানের সামনে দাঁড়িয়ে সেখান থেকে মুড়ি কিনে তা চেখে দেখেন প্রধানমন্ত্রী। বিক্রম সাউ নামে ওই দোকানি তাঁর কাছে জানতে চান, ঝালমুড়িতে পিঁয়াজ খান কি না। প্রধানমন্ত্রী জানান, খান। এভাবে প্রধানমন্ত্রীকে দেখে জড়ো হন আশপাশের মানুষজন। নিজে মুড়ি খেয়ে তাঁদের সকলকেও খাওয়ান মোদি। এর ফাঁকেই সারেন জনসংযোগ।

বিক্রম নিজেই সমাজমাধ্যমে সেই ছবি পোস্ট করেছেন। সেই ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই মুহূর্তে ভাইরাল বিক্রম। ঝাড়গ্রাম শহরেই বিক্রমের ঝালমুড়ির দোকান। ঝাড়গ্রাম শহরে স্টেশনপাড়ায় বিক্রমের বাড়ি। তিনি জানিয়েছেন, ১২ বছর ধরে ঝালমুড়ি, ছোলা ভাজা, বাদাম ভাজা, চাল ভাজা বিক্রি করেন তিনি। প্রথমে ঠেলা গাড়ি নিয়ে ব্যবসা শুরু করলেও পরে শহরের কলেজ মোড়ে একটি ছোট্ট গুমটি ঘর ভাড়া নিয়ে ঝালমুড়ির দোকান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *