বাজি উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, হত ১৩

Spread the news

১৯ এপ্রিল : ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল তামিলনাড়ুর বিরুধুনগর জেলা। রবিবার বিকেলে জেলার কাত্তানরপট্টি গ্রামের এক বাজি উৎপাদন কেন্দ্রে ঘটল ভয়াবহ দুর্ঘটনা। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, এই ঘটনায় অন্তত ১৭ জন শ্রমিকের মৃত্যু হয়েছে এবং ৬ জন গুরুতর আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন বিকেলে কাত্তানরপট্টি গ্রামের এক বাজি কারখানায় আচমকাই আগুন লেগে যায়। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে কারখানার চারটি ইউনিট পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে। বিস্ফোরণে কেঁপে ওঠে পার্শ্ববর্তী বিস্তীর্ণ এলাকা।

সূত্রে জানা গিয়েছে, খবর পেয়েই দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন এবং উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছয়। এখনও পর্যন্ত ১৩ জনের দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। আহত ৬ জনকে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যেও বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। তাই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *