শহরের হাসপাতাল রোডে অগ্নিকাণ্ড, ব্যাপক ক্ষতি

Spread the news

রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ১৪ এপ্রিল : শিলচরের হাসপাতাল রোডে মঙ্গলবার ভোরে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভেটেরিনারি হাসপাতালের উল্টো দিকে অবস্থিত একটি গ্যারেজ মুহূর্তের মধ্যে আগুনে পুড়ে ছাই হয়ে যায়। আগুনের লেলিহান শিখায় পুড়ে যায় দুটি মোটরসাইকেল, একটি লেদ মেশিন গ্যারেজ এবং একটি পান দোকান।

স্থানীয় সূত্রে জানা গেছে, আগুন লাগার ঘটনা নজরে আসতেই এলাকার বাসিন্দারা দ্রুত দমকল বাহিনীকে খবর দেন। খবর পেয়ে দমকলের একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এই অগ্নিকাণ্ডে কয়েক লক্ষ টাকার সরঞ্জাম ও সামগ্রী পুড়ে নষ্ট হয়ে গেছে বলে জানা গেছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *