বরাক তরঙ্গ, ১৩ এপ্রিল : লোমহর্ষক কাণ্ড! সাতসকালে স্ত্রী ও ছেলেকে খুন করে আত্মহত্যার চেষ্টা এক ব্যক্তির। এই নৃশংস কর্মকাণ্ডটি ঘটিয়েছে ত্রিপুরার উদয়পুর এলাকায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। অভিযুক্ত ব্যক্তি বটতলী স্কুলের বিজ্ঞান শিক্ষক।
জানা যায়, উদয়পুরের চন্দ্রপুর বেলতলী এলাকার শিক্ষক অজিত দাস তাঁর স্ত্রী রূপা দাস ও ছেলে দিগন্ত দাসকে খুন করে আত্মহত্যার চেষ্টা করেন। স্থানীয়রা জানান, ভোরবেলায় হঠাৎ চিৎকার শুনে তারা ছুটে এলেও ঘটনাস্থলে পৌঁছানোর আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরে গুরুতর অবস্থায় অভিযুক্ত ব্যক্তিকে উদ্ধার করে গোমতী জেলা হাসপাতালে ভর্তি করা হয়।
পরিবারের সদস্য নারায়ণচন্দ্র দাস জানান, অজিত গত কয়েকদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। এই মর্মান্তিক ঘটনার পর তিনি নিজেও বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন। তবে এই তথ্যের সত্যতা যাচাই করে দেখছে পুলিশ।
ঘটনার খবর পেয়ে রাধা কিশোরপুর থানার পুলিশ ও অন্যান্য আধিকারিকরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। কী কারণে এই মর্মান্তিক ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।
ছবি : RTv সৌজন্যে।



