বরাক তরঙ্গ, ১০ এপ্রিল : অসমের ধেমাজি জেলা কারাগারে এক মর্মান্তিক ঘটনার সৃষ্টি হয়েছে। কারাগারের ভেতরে গুলিবিদ্ধ হয়ে এক পুলিশ জওয়ানের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। মৃত জওয়ান পলাশ গগৈ, যিনি ঘিলামারা এলাকার বাসিন্দা ছিলেন।
জানা যায়, পলাশ গগৈ নিজের সার্ভিস রাইফেল ব্যবহার করে গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটার পরই কারাগার চত্বরে চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং সহকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।
ঘটনার সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। মানসিক চাপ বা ব্যক্তিগত কোনও সমস্যার কারণে এই চরম পদক্ষেপ নেওয়া হয়েছে কি না, তা খতিয়ে দেখছে প্রশাসন। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুলিশ



