লুরিনজ্যোতির গদাপানির বাসভবনে পুলিশের তল্লাশি, চাঞ্চল্য

Spread the news

বরাক তরঙ্গ, ১০ এপ্রিল : ডিব্রুগড়ে অসম জাতীয় পরিষদের সভাপতি লুরিনজ্যোতি গগৈর গদাপানির বাসভবনে পুলিশের তল্লাশি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ডিব্রুগড় জেলা পুলিশ হঠাৎই গদাপানিতে অবস্থিত লুরিনজ্যোতি গগৈর বাসভবনে অভিযান চালায়। অভিযানের সময় পুলিশের একটি দল বাড়ির প্রতিটি কক্ষ তন্নতন্ন করে খুঁজে দেখে। তবে এই তল্লাশির নির্দিষ্ট কারণ সম্পর্কে এখনও পর্যন্ত পুলিশ প্রশাসনের তরফে স্পষ্টভাবে কিছু জানানো হয়নি।

পুলিশের এই আকস্মিক অভিযানের খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা তৈরি হয়। ধীরে ধীরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে এবং স্থানীয় লোকজনের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কা দেখা দিলে শেষ পর্যন্ত পুলিশ দলটি সেখান থেকে সরে যায়।

উল্লেখ্য, খোয়াং বিধানসভা আসনে বিরোধী জোটের প্রার্থী লুরিনজ্যোতি গগৈ। ভোটগ্রহণের দিন এই আসনে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছিল। অসম জাতীয় পরিষদ এবং বিজেপি কর্মীদের মধ্যে তীব্র সংঘর্ষের ঘটনাও সামনে আসে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে রাজনৈতিক মহলে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। পুলিশের এই তল্লাশি অভিযানের পেছনে কী কারণ রয়েছে এবং এর সঙ্গে নির্বাচনী উত্তেজনার কোনও যোগ রয়েছে কি না, তা নিয়েও শুরু হয়েছে জোর জল্পনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *