ভোটের আগের রাতে যোরহাটে কংগ্রেসের সংখ্যালঘু নেতা খুন, চাঞ্চল্য

Spread the news

বরাক তরঙ্গ, ৮ এপ্রিল : আগামীকাল রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে অসম বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ। তার আগের রাতেই যোরহাটে এক ভয়ঙ্কর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। দুর্বৃত্তদের হাতে খুন হয়েছেন কংগ্রেসের সংখ্যালঘু বিভাগের সভাপতি আমির আলি। তিনি তিয়ক কেন্দ্রের ঢেকরগড়া ব্লকের সংখ্যালঘু বিভাগের দায়িত্বে ছিলেন।

জানা গেছে, কোকিলামুখ এলাকার মথাউরির উপর থেকে আমির আলির মৃতদেহ উদ্ধার করা হয়। তাঁর দেহের বিভিন্ন স্থানে আঘাতের স্পষ্ট চিহ্ন মিলেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং দোষীদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *