জনসংযোগ, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ৭ এপ্রিল : আসাম বিধানসভা নির্বাচন উপলক্ষে সমগ্র রাজ্যের সঙ্গে শ্রীভূমি জেলায়ও ৯ এপ্রিল, বৃহস্পতিবার সবেতন ছুটি ঘোষণা করা হয়েছে। ১৯৫১ সালের জনপ্রতিনিধিত্ব আইনের ১৩৫বি ধারা অনুসারে রাজ্য সরকারের শ্রম কল্যাণ বিভাগ থেকে বিধানসভা নির্বাচনে সব যোগ্য ভোটারদের ভোট দান প্রক্রিয়ায় অংশ গ্রহণে সুবিধা প্রদান করতে ৯ এপ্রিল সবেতন ছুটি ঘোষণা করা হয়েছে। এর ফলে ৯ এপ্রিল সব সরকারি ও বেসরকারি কার্যালয়, গ্রাম পঞ্চায়েত প্রতিষ্ঠান, পুর প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাবসা ও বাণিজ্যিক প্রতিষ্ঠান সহ ব্যাঙ্ক, চা-বাগান ও কল কারখানা ইত্যাদিতে সবেতন ছুটি থাকবে।
বিধানসভা নির্বাচন উপলক্ষে শ্রীভূমি জেলায় বৃহস্পতিবার সবেতন ছুটি



