শ্রীভূমি জেলার নির্বাচনের নিয়ন্ত্রণ কক্ষ করিমগঞ্জ কলেজে স্থানান্তর

Spread the news

জনসংযোগ, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ৭ এপ্রিল : শ্রীভূমি জেলায় বিধানসভা নির্বাচনের জন্য  জেলাশাসকের কার্যালয়ের ৯ নম্বর কক্ষে বর্তমানে কার্যকর জেলা নিয়ন্ত্রণ কক্ষটি ১০ এপ্রিল সকাল থেকে করিমগঞ্জ কলেজ প্রাঙ্গণে স্থানান্তরিত করা হবে। জেলার ভোট গণনাকেন্দ্র এবং ইভিএম রাখার ‘স্ট্রং রুম’-এর নিকটবর্তী হওয়ার কারণেই এই কক্ষটি করিমগঞ্জ কলেজে সরিয়ে নেওয়া হচ্ছে। নিয়ন্ত্রণ কক্ষের বর্তমান টেলিফোন নম্বরটি ০৩৮৪৩-২৬২১৭১ একই থাকবে বলে জানানো হয়েছে। ১০ এপ্রিল সকাল থেকে গণনা প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত এই কক্ষটি দিনরাত ২৪ ঘণ্টা সচল থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *