বিশ্বাজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ৬ এপ্রিল : নির্বাচনের প্রচার যখন চূড়ান্ত পর্যায়ে, তখন প্রচারে নতুন মাত্রা যোগ করতে সোমবার সকালে বরাক উপত্যকায় পৌঁছান ভারতীয় ক্রিকেটার তথা বহরমপুর লোকসভার সাংসদ ইউসুফ পাঠান। এদিন সকাল ৮টা ৪৫ মিনিটে তিনি কুম্ভীগ্রাম বিমানবন্দরে অবতরণ করেন।
জানা গেছে, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থীর সমর্থনে বরাক উপত্যকার বিভিন্ন প্রান্তে আয়োজিত নির্বাচনী জনসভায় অংশ নেবেন তিনি। বিমানবন্দর থেকে শিলচরের উদ্দেশ্যে রওনা দেওয়ার পথে ১১৫ নম্বর উদারবন্দ বিধানসভা এলাকার তৃণমূল কংগ্রেসের মুখ্য কার্যালয়ের সামনে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী তাপস দাস সহ দলীয় কর্মী-সমর্থকরা। সংক্ষিপ্ত সময় সেখানে কাটিয়ে পুনরায় শিলচরের উদ্দেশ্যে রওনা দেন ইউসুফ পাঠান। এ দিন সোনাই প্রার্থীর সমর্থনে রোড-শো রয়েছে।



