বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ২ এপ্রিল : কনকপুর দ্বিতীয় খণ্ড থেকে হেরোইন উদ্ধার করল পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যা প্রায় সাড়ে ৬টা নাগাদ নির্ভরযোগ্য সূত্রের ভিত্তিতে শিলচর থানার একটি দল মাদকবিরোধী অভিযান চালায়। অভিযানের সময় কানকপুর দ্বিতীয় খণ্ডের বাসিন্দা আবুল হোসেন চৌধুরীর ভাড়া বাড়ি থেকে তাঁর হেফাজত থেকে সন্দেহভাজন হেরোইনের পাঁচটি সাবান কেস (মোট ওজন ৬১ গ্রাম) উদ্ধার করা হয়। পাশাপাশি আটক করা হয়। ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩১ লক্ষ টাকা।
কনকপুর থেকে মাদক উদ্ধার, আটক ১



