মৃদুল ক্রিকেটে ফের চ্যাম্পিয়ন ইভিনিং ক্লাব

Spread the news

বরাক তরঙ্গ, ১ এপ্রিল : মৃদুল হোড় স্মৃতি তৃতীয় বিভাগীয় ক্রিকেটেও চ্যাম্পিয়ন হল ইভিনিং ক্লাব। ডিএসএ আয়োজিত টানা তিনটি টুর্নামেন্টে জিতে ট্রফি জয়ের হ্যাটট্রিক করল তারা। ইভিনিং ক্লাবের সমর্থকদের মধ্যে ছিল খুশির হাওয়া।

এসএম দেব স্টেডিয়ামে মঙ্গলবার ফাইনালে টসে জিতে প্রথম ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ইভিনিং ক্লাব। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে তারা সংগ্রহ করে ১২৮ রান। অশোক দাস (১৯), অরবিন্দ গুপ্ত (১২), বিশু দাস (১৫) ও অসিত বর্মন (১২) দুই সংখ্যার রান করেন। অতিরিক্ত থেকে আসে ১৯ রান। বিপক্ষের হীরালাল গোয়ালা, দেবেন দাস ও দীনেশ নুনিয়া প্রত্যেকে পেয়েছেন ২টি করে উইকেট। পাপ্পু চক্রবর্তী ও রিয়াজুল লস্কর নেন ১ উইকেট করে।

জবাবে পূর্বাশা ১২৯ রানের লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে নেমে ১৮.১ ওভার খেলে ১০২ রান করে অলআউট হয়ে যায়। তাদের পামু চক্রবর্তী (২৭), নুর বড়ভূইয়া (১২), দর্পণ চৌধুরী (১৩), রূপম গোয়ালা (১০) ও রিয়াজুল লস্কর (১৪) উল্লেখযোগ্য রান করেন। তাদের ইনিংস ভাঙতে সাগর বণিক, রাহুল দেব ও অসিত বর্মন ২টি করে উইকেট পেয়েছেন। ১ উইকেট পান অশোক দাস ও সুজিত কাহার। ফাইনালের সেরা খেলোয়াড় হয়েছেন ইভিনিং ক্লাবের অসিত বর্মন। টুর্নামেন্টের সেরা হয়েছেন গে ক্যাভেলার্সের রীতেশ যাদব। সেরা ব্যাটারের পুরস্কারটি জিতে নেন রীতেশ। সেরা বোলারের পুরস্কার পেয়েছেন ইভিনিং ক্লাবের রাহুল দেব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *