বাঁশকান্দি থেকে ৭ কোটি টাকার মাদক বাজেয়াপ্ত, গ্রেফতার ২

Spread the news

কে এ লস্কর, লক্ষীপুর।
বরাক তরঙ্গ, ৩১ মার্চ : মাদক পাচারের বিরুদ্ধে বড়সড় অভিযানে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করল আসাম রাইফেলস ও কাছাড় পুলিশ। যৌথ অভিযানে কাছাড় জেলায় প্রায় ৭ কোটি টাকার মাদক বাজেয়াপ্ত করা হয়েছে। বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেলায় মাদক চলাচলের খবর পেয়ে এই অভিযান চালানো হয়। দ্রুত পদক্ষেপ নিয়ে সোমবার গভীর রাতে বাঁশকান্দি এলাকার কাছে সন্দেহভাজন ব্যক্তিদের আটক করে যৌথ বাহিনী। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকেই দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

ধৃতরা হল ধলাই রাজঘাটের ইমাম উদ্দিন লস্কর (২৯) ও চান্নিঘাটের বকুল হোসেন লস্কর (২৮)।

অভিযুক্তদের কাছ থেকে একটি বলেরো গাড়ি ও দু’টি মোবাইল ফোনও বাজেয়াপ্ত করা হয়েছে। পরবর্তী তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়েছে। এই পাচারচক্রের পেছনে থাকা বৃহত্তর নেটওয়ার্ক উদঘাটনে তদন্ত চলছে। এলাকায় মাদক পাচার রুখতে আসাম রাইফেলস ও কাছাড় পুলিশের যৌথ প্রচেষ্টা আরও জোরদার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *