বরাক তরঙ্গ, ৩০ সেপ্টেম্বর : আমগুড়িতে মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক কলেজ ছাত্র। নিহত ছাত্রের নাম উমেশ তাচা। তিনি আমগুড়ি মহাবিদ্যালয়ের ছাত্র ছিলেন। জানা গেছে, টিউশনি শেষে বাইকে করে বাড়ি ফেরার পথে উমেশ তাচা ও তাঁর বোন গীতাঞ্জলী তাচার বাইকে শ্রমিকবাহী একটি গাড়ি ধাক্কা মারে। দুর্ঘটনায় উমেশের ঘটনাস্থলেই মৃত্যু হয় বলে জানা গেছে। গুরুতর আহত হন তাঁর বোন গীতাঞ্জলী তাসা।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় শোকের ছায়া নেমে আসে। আহত গীতাঞ্জলীকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।



