বিজয়ী সংঘের ক্যারমে জোড়া খেতাব রূপায়ণের

Spread the news

বরাক তরঙ্গ, ৩১ মার্চ : সোমবার বিকেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে সম্পন্ন হল বিজয়ী সংঘের প্রাইজমানি ক্যারাম বোর্ড টুর্নামেন্ট। গত ২৯ মার্চ ২০২৬ শুরু হয়ে ছিল বিজয়ী সংঘ আয়োজিত নিখিলচন্দ্র দেবরায় ও সরোজবিহারী ভট্টাচার্য স্মৃতি প্রাইজমানি ক্যারম টুর্নামেন্ট। এতে ৩২ জন খেলোয়াড় অংশগ্রহণ করে। ডবলসে চ্যাম্পিয়ন হয়েছেন রূপায়ণ বৈদ্য চৌধুরী ও কৃষ্ণমোহন সিং জুটি। তারা ১২-১০,১০-১৩ ও ১৩-৬ পয়েন্ট হারিয়েছেন অশোক সিনহা ও সঞ্জয় সিনহাকে।

সিঙ্গেলেও রূপায়ণ বৈদ্য চৌধুরী ২৫-১৫, ২৫-১৩ পয়েন্টে প্রসেনজিৎ পালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন। পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি শিবব্রত দত্ত। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজদীপ গোয়ালা, দেবাশিস সোম, বিজয়ী সংঘের সভাপতি রঞ্জিত চৌধুরী, জয় বরদিয়া, অশোক সিনহা ও স্পন্সর পরিবারের পক্ষ থেকে কৃষ্ণা দত্ত ও রঞ্জু ভট্টাচার্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *