সংখ্যালঘু সম্প্রদায়কে সরকার পক্ষের পাশে থাকার আহ্বান সাজুর

Spread the news

বরাক তরঙ্গ, ২৯ মার্চ : সোনাবাড়িঘাটে অসম গণ পরিষদ (অগপ)-এর নির্বাচনী কার্যালয় উদ্বোধন করে উন্নয়নের স্বার্থে সংখ্যালঘু সম্প্রদায়কে সরকার পক্ষের পাশে থাকার আহ্বান জানালেন অগপ প্রার্থী তথা বিধায়ক করিম উদ্দিন বড়ভূইয়া সাজু।

তিনি বলেন, এতদিন সংখ্যালঘুদের মধ্যে বিজেপির প্রতি সমর্থন তেমন দেখা যায়নি, তবে এবার সেই ধারা বদলানো প্রয়োজন। উন্নয়নের স্বার্থে সংখ্যালঘুদের বিজেপি-অগপ সমর্থিত এনডিএর পক্ষে থাকার আহ্বান জানান তিনি। নিজের গত পাঁচ বছরের কার্যকালের বিভিন্ন উন্নয়নমূলক কাজ তুলে ধরে করিম উদ্দিন বড়ভূইয়া জনসমর্থন প্রার্থনা করেন। পাশাপাশি সোনাইয়ের প্রাক্তন বিধায়ক তথা বর্তমান কংগ্রেস প্রার্থী আমিনুল হক লস্করের পূর্ববর্তী কাজকর্মের কড়া সমালোচনা করেন।

তিনি দাবি করেন, আসন্ন নির্বাচনে আমিনুল হক লস্কর বিপুল ভোটে পরাজিত হবেন এবং উন্নয়নের পক্ষে মানুষ রায় দিয়ে তাকেই বড় ব্যবধানে জয়ী করবে।

সভায় বক্তব্য আইনুল হক মজুমদার সহ অনেকে। তাঁরা করিম উদ্দিন বড়ভূইয়াকে জয়ী করার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *