অসম জাতীয় পরিষদের নির্বাচনী কার্যালয়ে দুষ্কৃতীদের হামলা, আহত একাধিক

Spread the news

বরাক তরঙ্গ, ২৮ মার্চ : নগাঁও জেলার বঢ়মপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত চাপানালার বরচুংজারে পুনরায় নির্বাচনী হিংসার ঘটনা সামনে এসেছে, যার জেরে গোটা এলাকায় চরম উত্তেজনা ছড়িয়েছে। সূত্রের খবর, বরচুংজারে অসম জাতীয় পরিষদের একটি নির্বাচনী কার্যালয়ে দুষ্কৃতীরা হামলা চালিয়ে ভাঙচুর করে।

পরিষদের কর্মীদের অভিযোগ, এই হামলার পেছনে বিজেপি কর্মীদের হাত রয়েছে। তবে এই ঘটনাকে ঘিরে দু’পক্ষের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায় এবং অসম জাতীয় পরিষদ ও বিজেপি সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের একাধিক কর্মী আহত হন বলে জানা গেছে। ঘটনার খবর পেয়ে সামাগুড়ি পুলিশ দ্রুত রাতেই ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *