বিশিষ্ট ব্যবসায়ী জয়নুল হক লস্কর প্রয়াত

Spread the news

বরাক তরঙ্গ, ২৭ মার্চ : সোনাবাড়িঘাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী তথা সৈদপুর চতুর্থ খণ্ডের বাসিন্দা জয়নুল হক লস্কর প্রয়াত হলেন। শুক্রবার সকাল সাড়ে সাতটা নাগাদ তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৬৫ বছর। আজ বেলা দেড়টা নাগাদ জানাজা নামাজ অনুষ্ঠিত হবে।

প্রয়াত লস্করের মস্তিষ্ক রক্তক্ষরণ ঘটলে প্রায় সাত বছর শয্যাশায়ী ছিলেন। মৃত্যুকালে রেখে গেছেন স্ত্রী, এক ছেলে, বিবাহিত দুই মেয়ে, ভাইবোন সহ আত্মীয়স্বজন। তাঁর মৃত্যুতে পরিচিত মহলে শোকের ছায়া নেমে আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *