সোনাইয়ে আমিনুল হকের জোরদার প্রচার

Spread the news

নিপ্পু লস্কর, সোনাই।
বরাক তরঙ্গ, ২৬ মার্চ : আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সোনাই কেন্দ্রে জোরকদমে নির্বাচনী প্রচার শুরু করেছেন কংগ্রেস প্রার্থী আমিনুল হক লস্কর। বৃহস্পতিবার তিনি একাধিক জিপিতে মণ্ডল কমিটি ও বুথস্তরের কর্মীদের নিয়ে ধারাবাহিক সভা করেন।
এদিন বিকেলে কাজিডহর জিপির মণ্ডল সভায় বক্তব্য রাখতে গিয়ে দলীয় কর্মীদের সক্রিয়ভাবে মাঠে নামার আহ্বান জানান তিনি।

আমিনুল হক লস্কর বলেন, “সোনাই কেন্দ্রে কংগ্রেসের জয় নিশ্চিত, তবে সেই জয়কে ব্যাপক ব্যবধানে নিশ্চিত করতে হবে।”
তিনি আরও জানান, মণ্ডল কমিটি ও বুথস্তরের কর্মীদের ঘরে ঘরে গিয়ে সাধারণ ভোটারদের সঙ্গে যোগাযোগ স্থাপন করে কংগ্রেসের পক্ষে সমর্থন আদায়ের কাজ জোরদার করতে হবে। সভায় বক্তব্য রাখতে গিয়ে বর্তমান বিধায়কের বিরুদ্ধে ব্যর্থতা ও জনবিরোধী কাজের অভিযোগ তুলে ধরেন তিনি। পাশাপাশি এই বিষয়গুলি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়ে কংগ্রেসের পক্ষে জনসমর্থন গড়ে তোলার জন্য কর্মীদের প্রতি আহ্বান জানান। সভায় উপস্থিত ছিলেন দলীয় নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক কর্মী-সমর্থক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *