জনসংযোগ, হাইলাকান্দি।
বরাক তরঙ্গ, ২৬ মার্চ : আসন্ন বিধানসভা নির্বাচনে হাইলাকান্দি জেলার দু’টি বিধানসভা আসনে মোট ২৭ জন প্রার্থী রয়েছেন। বৃহস্পতিবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে ১২২ আলগাপুর-কাটলিছড়া বিধানসভা কেন্দ্রের দুই প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ায় নির্বাচনী ময়দানে ১৫ জন প্রার্থী রয়েছেন।
এদিন ১২২ আলগাপুর-কাটলিছড়া বিধানসভা কেন্দ্রের নির্দল প্রার্থী ফিরোজ খান চৌধুরী এবং এসইউসিআই (সি) প্রার্থী আলতাফ হোসেন মজুমদার মনোনয়ন পত্র প্রত্যাহার করেন। তারা রিটার্নিং অফিসার এডিসি অন্তরা সেনের কাছে মনোনয়ন প্রত্যাহার করেন। দুই প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করায় আলগাপুর কাটলিছড়া বিধানসভা কেন্দ্রে মোট ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।
অন্যদিকে, ১২১ হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রে কেউই মনোনয়ন প্রত্যাহার না করায় ওই আসনে মোট ১২ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন।



