শ্রীভূমিতে এমসিএমসি সহ বিভিন্ন সেল পরিদর্শন জেনারেল অবজার্ভারের

Spread the news

জনসংযোগ, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২৪ মার্চ : শ্রীভূমি জেলায় সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন সম্পন্ন করতে নির্বাচন কমিশন থেকে নিযুক্ত ১২৫ পাথারকান্দি ও ১২৬ রামকৃষ্ণ নগর বিধানসভা আসনের জেনারেল অবজার্ভার বিনোদ ভি আর, আইএএস মঙ্গলবার এমসিএমসি সেল সহ বিভিন্ন সেল পরিদর্শন করেন। পরিদর্শনকালে অবজার্ভারের সঙ্গে ছিলেন শ্রীভূমির ইলেকশন অফিসার রৌসিনুল আলম। এতে তিনি প্রতিটি সেলের কাজকর্ম সরেজমিনে খতিয়ে দেখেন। এমসিএমসি সেলে উপস্থিত হয়ে অবজার্ভার এমসিএমসি কমিটির সদস্য সচিব সাজ্জাদুল হক চৌধুরী ও সদস্য সুমন চৌধুরীর কাছ থেকে মিডিয়া মনিটরিং, প্রি সার্টিফিকেশন ইত্যাদি বিষয় খতিয়ে দেখে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।

উল্লেখ্য, স্বচ্ছ নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে নির্বাচন কমিশন থেকে এমসিএমসি কমিটি গঠন করা হয়েছে এই কমিটি নিয়মিত প্রিন্ট, ইলেকট্রনিক ও সোস্যাল মিডিয়ায় পেইড নিউজ ইত্যাদি মনিটরিং করছে এবং প্রার্থী ও রাজনৈতিক দলের প্রচারে জন্য এই কমিটি থেকে প্রি সার্টিফিকেশন প্রদান করা হচ্ছে। উল্লেখ্য, জেলা আয়ুক্ত প্রদীপকুমার দ্বিবেদীর সভাপতিত্বে এই কমিটিতে অতিরিক্ত জেলায় আযুক্ত সপ্ততী এন্দো, অ্যাসিস্টেন্ট কমিশনার অন্বেষা খেরসা এবং বিশিষ্ট সাংবাদিক চন্দন রায় রয়েছেন। জেলা আয়ুক্তের কার্যালয়ের এনআরসি ভবনে স্থাপিত মিডিয়া মনিটরিং সেলে  প্রিন্ট ইলেকট্রনিক এবং সোসিয়াল মিডিয়া ওপর তীক্ষ্ণ নজরদারি চালানো হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *