জনসংযোগ, হাইলাকান্দি।
বরাক তরঙ্গ, ২৪ মার্চ : হাইলাকান্দি জেলা প্রশাসনের উদ্যোগে আসন্ন হজযাত্রাকে সামনে রেখে একদিনের একটি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে। জেলা প্রশাসনের প্রশাসনিক শাখা—হজ শাখা থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ২৮ মার্চ সকাল ১০টা থেকে হাইলাকান্দির রতনপুর রোডের কমিউনিটি অ্যান্ড কালচারাল সেন্টারে এই প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হবে। আসাম ও মেঘালয়ের যৌথ রাজ্য হজ কমিটির নির্দেশনা অনুযায়ী এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে।
হাইলাকান্দি জেলার হজযাত্রীদের নির্ধারিত দিন, সময় ও স্থানে উপস্থিত থেকে প্রশিক্ষণে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।প্রশিক্ষণ শিবিরে হজযাত্রীদের যাত্রা সংক্রান্ত গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা, নিয়ম-কানুন ও প্রয়োজনীয় প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হবে। এছাড়া নিরাপত্তা, পানীয় জলসহ প্রয়োজনীয় সকল ব্যবস্থাও নিশ্চিত করা হবে বলে জানা গেছে।



