আলগাপুর-কাটলিছড়ায় তিন প্রার্থীর মনোনয়ন বাতিল

Spread the news

জনসংযোগ, হাইলাকান্দি।
বরাক তরঙ্গ, ২৪ মার্চ : আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মনোনয়ন জমার পর্ব শেষ হওয়ার পর মঙ্গলবার হাইলাকান্দি জেলা প্রশাসনের তত্ত্বাবধানে সম্পন্ন হল মনোনয়নপত্রের স্ক্রুটিনি প্রক্রিয়া। জেলার ১২১ নং হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রে মনোনয়ন জমা দেওয়া মোট ১২ জন প্রার্থীরই কাগজপত্র যাচাই-বাছাই শেষে বৈধ বলে ঘোষণা করা হয়েছে। ফলে এই কেন্দ্রে সকল প্রার্থীই নির্বাচনী লড়াইয়ে অংশ নেওয়ার অনুমতি পেলেন।

অন্যদিকে, ১২২ নং আলগাপুর-কাটলিছড়া বিধানসভা কেন্দ্রে সোমবার জমা পড়া ২০টি মনোনয়নপত্রের মধ্যে স্ক্রুটিনিতে তিনটি বাতিল করা হয়েছে। ওই কেন্দ্রে মোট ১৭ জন প্রার্থীর মনোনয়ন বৈধ হয়েছে বলে ঘোষণা করা হয়েছে। মনোনয়ন  তথা প্রার্থিত্ব প্রত্যাহারের শেষ দিন ২৬ মার্চ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *