আশু চৌধুরী, শিলচর।
বরাক তরঙ্গ, ২২ মার্চ : শিলচরে পৌঁছে রাজনৈতিক তৎপরতা বাড়ালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রবিবার শহরের মেহেরপুরে অবস্থিত মন্ত্রী কৌশিক রায়ের বাসভবনে গিয়ে টিকিটবঞ্চিত তিন বিধায়কের সঙ্গে বৈঠক করেন তিনি। এই বৈঠককে ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।
বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী দাবি করেন, বরাক উপত্যকায় বিজেপির মধ্যে কোনও ধরনের ক্ষোভ বা অসন্তোষ নেই। তাঁর কথায়, বরাকের ১১টি আসনেই বিজেপি প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হবেন। তিনি আরও বলেন, বরাক অঞ্চলে ‘মিয়া’ সম্প্রদায়ের প্রভাব না থাকায় মুসলিম ভোটারদের সমর্থনও বিজেপির দিকে আসবে। বলেন, গত লোকসভা নির্বাচনে এক লক্ষ মুসলিম ভোট পেয়েছেন বিজেপি প্রার্থী। তাঁর মতে, বিজেপি বরাকের ১০টি আসনে জয়ী হবে, একটি আসন পাবে অগপ এবং বাকি দু’টি আসনে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে।

এছাড়া মুখ্যমন্ত্রী দাবি করেন, অসমে বিরোধী ঐক্যের কোনও বাস্তব অস্তিত্ব নেই। কংগ্রেস নেতা গৌরব গগৈকে কটাক্ষ করেও মন্তব্য করেন
বলেন, “বরাক উপত্যকায় বিজেপির মধ্যে কোনও ধরনের অসন্তোষ বা ক্ষোভ নেই। আমরা সম্পূর্ণ ঐক্যবদ্ধভাবেই নির্বাচনে লড়ছি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, বরাকের ১১টি আসনেই আমাদের প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হবেন। অসমে বিরোধী ঐক্য বলে কিছু নেই। তাদের কোনও শক্ত ভিত্তি নেই। মানুষ উন্নয়নের পক্ষে, বিজেপির পক্ষে রয়েছে।”

তিনি টিকিট বঞ্চিতদের নিয়ে বলেন, দীপায়ন চক্রবর্তী ছোট ভাইয়ে মতো। আর নীহাররঞ্জন দাস কট্টর বিজেপি এবং মিহিরকান্তির কেন ক্ষোভ নেই। সবাই দলের প্রার্থীদের প্রচারে কাজ করবেন। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় সবাই থাকবেন। মুখ্যমন্ত্রী অমরচাঁদ জৈন গত পাঁচ বছর থেকে বিজেপিতে নেই। তিনি শিলচরে এসে কোনবারই দেখা পাননি অমরচাঁদের। কমলাক্ষ দে পুরকায়স্থ কাটিগড়ায় সহজেই জিতবেন। কারও কোন ক্ষোভ নেই। মুখ্যমন্ত্রী বলেন, জয় নিয়ে প্রশ্ন নয়, প্রশ্ন হবে বিজেপি প্রার্থীদের মধ্যে কে বেশি মার্জিনে জয় হবেন। সোনাই নিয়ে বলেন, অগপ প্রার্থীর কিছু কনটেস্ট হবে তবে জয়ী হবেন অগপ প্রার্থী।




